রোজদিন ডেস্ক : অসম সফরে কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী (primeminister) নরেন্দ্র মোদি। দরং-এর এক সভায় প্রধান বিরোধী দলের দিকে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন তিনি। অনুপ্রবেশ কারীদের জন্য অসম-সহ দেশের জনবিন্যাস বদলে যাচ্ছে জানিয়ে বলেন, কংগ্রেস এদের মদত দিচ্ছে।
গতকালই প্রয়াত সংগীত শিল্পী ভুপেন হাজারিকার স্মরণে এক বর্ণময় অনুষ্ঠানে ভারতের ঐক্য সংহতির ওপর গুরুত্ব দিয়েছিলেন যিনি, আজ আগুন ঝরা স্বরে ঐক্য বিনষ্টর দায় চাপালেন কংগ্রেসের ওপর। তাঁর অভিযোগ, কংগ্রেস দেশ বিরোধী শক্তির পক্ষে। দেশের সেনার পাশে না দাঁড়িয়ে পাক সন্ত্রাসীদের সমর্থন করে। অনুপ্রবেশ কারীদের পাশেই ওরা আছে বলে মন্তব্য করেন তিনি।
দরং-এর সভায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুকেও এক হাত নেন মোদিজী। ১৯৬২-র ভারত চিন যুদ্ধর উল্লেখ করে বলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন নেহরুজী। তখন কার ক্ষত এখনও শুকোয়নি। কয়েকদশক ক্ষমতায় থেকে অসমের জন্য কিছুই করেনি। ব্রহ্মপুত্রর ওপরে মাত্র ৩টি সেতু করেছে, তাঁদের আমলে হয়েছে ১০টি।
অপারেশন সিঁদুরের পর এই প্রথম অসম সফরে এসে প্রধানমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে রীতিমত হুংকার দেন।

Be the first to comment