রোজদিন ডেস্ক : নেপালের গণআন্দোলনে নিহতদের শহিদের (martyr) মর্যাদা দিচ্ছে ওই দেশের অর্ন্তবর্তী সরকার। আজ নতুন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি একথা জানান। নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি। সরকার আহতদের চিকিৎসার খরচ বহন করবে। যাঁদের পরিবার এখন ও মৃতদেহ পাননি, সরকার তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করবে বলে জানান।
গত ৮ সেপ্টেম্বরে শুরু হওয়া গণবিক্ষোভে ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত বহু মানুষ। নিহত ও আহতদের সিংহ ভাগই তরুণ প্রজন্মের। যাঁরা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়ে সরকারের রোষের শিকার হন। অকালে তাঁদের হারিয়ে পরিবারগুলিতে এখন শুধুই হাহাকার।
প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সাম্প্রতিক হিংসায় দেশের বিপুল ক্ষতির কথাও স্বীকার করেন। সরকারি, ব্যক্তিগত ক্ষেত্রে বিপুল সম্পত্তি নষ্টর কথা জানান
নেপালে প্রবল আর্থিক সংকটের উল্লেখ করে বলেন, এখন সব ক্ষেত্রেই পুর্নগঠনের ওপর জোর দেওয়া হবে।
দেশের এই অস্থির সময়ে কড়া হাতে হাল সামলানোকে যে তিনি গুরুত্ব দিচ্ছেন তার ইঙ্গিত মেলে।

Be the first to comment