পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
  2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে স্বাগত জানাতে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
  3. বিকেল ৫:৩৫ মিনিটে দমদম বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী পাঁচটা 40 মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ছয়টা দশ মিনিটে পৌঁছবেন রাজভবনে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থাকবেন ফোর্ট উইলিয়ামে।
  4. কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর চত্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাত্রাপথ।
  5. আগামীকাল ফোর্ট উইলিয়ামে সেনার বিশেষ অনুষ্ঠান ।বিজয় দুর্গে অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি।
  6. অপারেশন সিঁদুরের পর সেনা ও কমান্ডারদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক । তিনদিনের কমান্ডো কনফারেন্সের সূচনা করবেন মোদি রাজনাথ।
  7. আজ রবিবার সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছটা ৩০ মিনিটে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ।
  8. মরু শহরে মহারণ। এশিয়া কাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান
  9. অপারেশন সিঁদুরের পর আজ প্রথম ভারত পাক ম্যাচ।ম্যাচ নিয়ে পাহেলগাঁও এর মৃতদের পরিবার ক্ষুব্ধ । কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। রয়েছে রাজনৈতিক চাপানউতর।
  10. বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় এবং রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি এশিয়া কাপ বয়কট করার কথা বলেন। তিনি বলেন পাহেলগাঁওয়ে নিহতদের পরিবারের মন থেকে এখনো দুঃখ মুছে যায়নি। কি করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হতে পারে ,?এশিয়ান কাউন্সিল বা আইসিসি কারা চালাচ্ছে? পাকিস্তানের সঙ্গে খেলা অনুচিত।
  11. অন্যদিকে সিএবি প্রেসিডেন্ট এবং সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশিস গাঙ্গুলী বলেন এটা খেলা। খেলোয়াড় হিসেবে বলতে পারি বিতর্ক এক জায়গায় খেলা এক জায়গায়। ভারতকে ভালো খেলার জন্য আগাম অভিনন্দন।
  12. তারকেশ্বরে চাপাডাঙ্গায় ছটি দোকানে আগুন লাগে । ভষ্মিভূত দোকান। পূজার মুখে মাথায় হাত দোকান মালিকদের।
  13. বীরভূমের নলহাটিতে ধসে ৬ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পাথর খাদানের মালিক
  14. পশ্চিম সিকিমের গেজিং এ টানা বৃষ্টিতে ধসে মৃত্যু পঞ্চায়েত প্রধানের
  15. অনুপ্রবেশ রুখতে অসমের সভা থেকে প্রধানমন্ত্রীর তীব্র হুংকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*