রোজদিন ডেস্ক :
দক্ষিণ শহরতলির পঞ্চসায়রে এক প্রবীণ দম্পতির মৃতদেহ উদ্ধারে আজ ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। স্ত্রী মন্দিরা আশের দেহ খাটের ওপর পড়েছিল। স্বামী অসিত আশের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। অনুমান স্ত্রীকে হত্যা করে তিনি আত্মঘাতী হয়েছেন। পঞ্চসায়রের নবমালঞ্চে এক ফ্ল্যটের একতলায় তাঁরা থাকতেন। ওই এলাকায় তাঁদের অনেক আত্মীয় পরিজন ও থাকেন। আজ সকাল থেকে তাঁদের সাড়া শব্দ না মেলায় উদ্বিগ্ন হন তাঁরা। পিছন দিকের একটি জানলা খুলে দম্পতির দেহ দেখে আঁতকে ওঠেন। পুলিশ এসে দরজা ভেঙে তাঁদের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রের খবর, বছর কুড়ি আগে তাঁদের একমাত্র সন্তানের প্রয়াণের পর থেকেই তাঁরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন।ক্রমে একটু সামলে উঠলেও সম্প্রতি নানা সমস্যায় মন ভাল ছিল না। শারীরিক ভাবেও অসুস্থ ছিলেন তাঁরা। ঘরে সুইসাইড নোট মিলেছে। সেখানে তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লিখে গেছেন। রাখা ছিল বেশ কিছু টাকা ও, যা তাঁদের শেষকৃত্যের জন্য তাঁরা রেখে গেছেন।
মর্মান্তিক এই ঘটনায় তাঁদের আত্মীয় পরিজন সহ এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Be the first to comment