রোজদিন ডেস্ক :
জলপ্রপাতে পড়ে যাওয়া ছোট্ট সন্তানকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ দিলেন মা প্রীতি দত্ত (Mother dies to save son)। আজ সন্ধ্যায় ঝাড়্গ্রামের ঘাঘরা জলপ্রপাতের খাদে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বারুইপুর থেকে ঝাড়্গ্রামে এক পর্যটক দলের সঙ্গে পরশু বেড়াতে যান তাঁরা। গতকাল ঘাঘরা জলপ্রপাতে গিয়ে আচমকা জলে পড়ে যায় তাঁর সাত বছরের সন্তান। তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন মা প্রীতি, কিন্তু প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে ভেসে যান। স্বামী রাজদীপ দত্ত ও অন্যরা ছোট ছেলেটিকে উদ্ধার করলেও মায়ের খোঁজ মেলেনি।। আজও ভোর থেকে উদ্ধারকারী দল তাঁর খোঁজ শুরু করেন। সন্ধ্যায় একটি খাদ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। মর্মান্তিক এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। আনন্দ করে পরিবার নিয়ে বেড়াতে গিয়ে এই চরম বিয়োগান্ত পরিস্থিতিতে ভেঙে পড়েছেন রাজদীপ দত্ত। মর্মাহত তাঁর সঙ্গে যাওয়া সকলেই।
ঝাড়্গ্রামের পুলিশ সুপার মানব সিংলা ও এই মর্মান্তিক ঘটনায় শোক ব্যক্ত করে মৃতার পরিবারকে সমবেদনা জানান। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না হয়, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, নজরদারি বাড়ানো হবে বলে জানান।

Be the first to comment