রোজদিন ডেস্ক : আদালতের নির্দেশ অমান্য করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন সেনাদের (Ex Army) ধর্নায় অংশ নেওয়ায় ক্ষুব্ধ আদালত। নাম না করে তাঁকে সতর্ক করলেন উচ্চ আদালতের বিচারপতি তীর্থংকর ঘোষ। আজ তিনি পরিস্কার বলেন, প্রাক্তন সেনাদের ধর্নায় কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকতে পারবেন না
বলা হয়েছিল, কারও ( পড়ুন বিরোধী নেতা) বুঝতে অসুবিধা হয় আদালত কঠোর পদক্ষেপ নেবে।
প্রসঙ্গত, গত পয়লা সেপ্টেম্বর মেয়ো রোডে টিএমসি-র বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে উত্তেজনা দেখা দেয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনা স্থলে গিয়ে সেনা দের বিরুদ্ধে বিজেপির তাঁবেদারির অভিযোগ করেন। এর প্রতিবাদে প্রাক্তন সেনা আধিকারিকরা ধর্নায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত শর্তসাপেক্ষে এর অনুমতি দেয়। পরিস্কার নির্দেশ দেয়, বিজেপির কোন প্রতিনিধি সেখানে যোগ দিতে পারবেন না। আজ মেয়ো রোডে প্রাক্তন সেনা আধিকারিকদের ধর্না মঞ্চে শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকে দেখা যায়। এতে রীতিমত উষ্মা প্রকাশ করেন বিচারপতি।

Be the first to comment