নতুন উপরাষ্ট্রপতির শপথ, চমক ধনখড়ের (Jagdeep Dhankhar)উপস্থিতি

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নিলেন সি পি রাধাকৃষ্ণন।।তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও নিঃসন্দেহে বড় চমক ছিল সস্ত্রীক প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) আসা। বস্তুত গত ২১ জুলাই আচমকা তাঁর পদে ইস্তফা দেওয়ার পর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা  তুঙ্গে ওঠে। যদিও আড়ালে থাকা ধনখড়, বিজেপি দল এই নিয়ে কোন মন্তব্য করেননি।

আজ দৃশ্যত খুশি ধনখড় নতুন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী সভার একাধিক সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এনডিএ-র প্রার্থী রাধাকৃষ্ণন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোটের প্রার্থী সুর্দশন রেড্ডিকে বহু ভোটের ব্যবধানে জয়ী হন। ক্রস ভোট এর কারণ বলে রাজনৈতিক মহলে চর্চা অব্যাহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*