রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল জাতি বিদ্বেষে দীর্ন মণিপুর (Manipur) সফরে যাচ্ছেন। গত দু-বছরে জাতিবিদ্বেষের বিষে ব্যাপক হিংসা ছড়ায় ওই ছোট পাহাড়ি রাজ্যে। মেইতি ও কুকিদের পারস্পরিক হিংসাত্মক আক্রমণে প্রাণ হারান বহু মানুষ। বহু সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ হিংসার আগুনে পুড়ে খাক হয়ে যায় আমজনতার জীবন। পরিস্থিতি সামলাতে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। এখন আপাত শান্ত মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সফর সিদ্ধান্তে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী পক্ষ। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ বলেন, প্রধানমন্ত্রী ওখানে যাচ্ছেন ভাল। তবে এখন সারা দেশে ভোট চুরিই একমাত্র ইস্যু।
সরকারি সুত্রে জানা যায়, আগামীকাল প্রধানমন্ত্রী মণিপুরের উন্নয়নে ৮৫০০ কোটি টাকার প্রকল্প উদবোধন করবেন। চূড়াচাঁদপুরে ৭৩০০ কোটি টাকা ও ইম্ফলে ১২০০ কোটি টাকা র প্রকল্প। চূড়াচাঁদপুর ও কাংলায় দুটি জনসভা করার কথা আছে তাঁর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে মণিপুরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন।
মুখ্যসচিব পুণিত গোয়েলের আশা, প্রধানমন্ত্রী র সফরে রাজ্যে শান্তি-শৃঙ্খলার পথ আরও প্রশস্ত হবে।
হিংসার আগুনে জ্বলা মণিপুরে বিরোধীদের দাবি সত্বেও যাননি প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ওই রাজ্যে গিয়েছিলেন।

Be the first to comment