রোজদিন ডেস্ক : একসময় দেশের গুরুত্বপূর্ণ সীমান্তগুলি রক্ষায় নিয়োজিত ছিলেন তিনি। মুম্বাইয়ে ২৬/১১-য় জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সেই প্রাক্তন কমান্ডো বজরং সিং-কে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ। পরশু রাজস্থানের চুরু থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনা সামনে আসায় বিস্মিত সব মহল।এক সময় যিনি দেশরক্ষার কাজে নিয়োজিত ছিলেন, তিনিই কিভাবে গাঁজা পাচারে যুক্ত হলেন, তা ভাবাচ্ছে তদন্তকারীদেরও। রাজস্থানের ভূমিপুত্র বজরং সিং-এর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ নিয়ে বহুদিন ধরে সতর্কতার সঙ্গে জাল বিছিয়েছিল পুলিশ। প্রাক্তন দাপুটে কমান্ডোকে উপযুক্ত প্রমাণ ছাড়া ধরা সম্ভব ছিল না। শেষ অবধি সফল হন তাঁরা। সূত্রের খবর, কয়েক বছর আগে রাজস্থানে ফিরে রাজনৈতিক উচ্চাশাই বজরং সিং-এর পতনের মূল কারণ।

Be the first to comment