পাকিস্তানকে কড়া বার্তা সেনাপ্রধানের

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া নিয়ে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আজ রাজস্থানের জয়পুরে তিনি সাফ জানান, অপারেশন সিঁদুরের সময় ভারত যে সংযম দেখিয়েছিল, ভবিষ্যতে তা নাও দেখাতে পারে। রীতিমত হুশিয়ারির সুরে তিনি বলেন, বিশ্ব মানচিত্রে নিজেদের জায়গা ধরে রাখতে হলে পাকিস্তানকে সন্ত্রাসীদের মদত দেওয়া বব্ধ করতে হবে।

সব রকম পরিস্থিতির মোকাবিলায় ভারত যে সম্পূর্ণ প্রস্তুত, এই কথা জানান তিনি। প্রয়োজনে পাকিস্তানকে যে তাঁরা উচিত শিক্ষা দিতে প্রস্তুত তা পরিস্কার জানিয়ে দেন।

সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, অপারেশন সিঁদুরের সময় ভারত সারা বিশ্বকে পাকিস্তানে সন্ত্রাসীদের উপস্থিতির প্রমাণ দিয়েছে। সারা বিশ্বকে পাশে পেয়েছে। পহেলগাঁও-এর মত নৃশংস ঘটনা ফের হলে ভারত আর ছেড়ে কথা বলবে না তা স্পষ্ট করেন।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুর-এর পর আচমকা উভয় দেশে যুদ্ধ বিরতির সাফল্য তাঁর জন্য হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প দাবি করেছেন। যা নিয়ে বিতর্ক অব্যাহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*