জুবিন গর্গের মৃত্যু, গ্রেফতার দুই সংগীত শিল্পীও

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের অকাল প্রয়াত গায়ক জুবিন গর্গের মৃত্যু রহস্য অনুসন্ধানে এবার পুলিশের জালে দুই সংগীতশিল্পীও। শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্তকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় অসম পুলিশ চার জনকে গ্রেফতার করলো। জুবিনের ম্যানেজার ও সিঙ্গাপুরে অনুষ্ঠানের সংগঠকের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের অভিযোগও যুক্ত করা হয়েছে।
অন্যদিকে সিঙ্গাপুরের পুলিশ মৃত জুবিনের ময়নাতদন্তের রিপোর্ট আজ ভারতীয় হাই কমিশনকে দেওয়া হয়েছে বলে প্রকাশ।
অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকাল প্রয়াণ ঘিরে ক্রমেই রহস্য দানা বাঁধছে। তাঁর খুড়তুতো ভাই পুলিশ আধিকারিক সন্দীপনকেও পুলিশ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*