অবশেষে; টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

Spread the love

রোজদিন ডেস্ক : আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের শুরুতে তদের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৬৯ রান। হাতে ছিল ৮টি উইকেট। মার্করাম প্রায় একা দাঁড়িয়ে থেকে ম্যাচ জেতালেন।প্রথমবার কোনও আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৭০ রানে দ্বিতীয় উইকেট হারায়। এখান থেকে ক্রিজ ধরে রাখেন এইডেন মার্করাম এবং অধিনায়ক টেম্বা বাভুমা। তৃতীয় উইকেটে দুজনের মধ্যে ১৪৭ রানের জুটি গড়ে, যা দক্ষিণ আফ্রিকার জন্য কাজটি সহজ করে তোলে। এই জুটির সময় মার্করাম ১০১ বলে ১১টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। মার্করাম প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে আইসিসি ইভেন্টের ফাইনালে সেঞ্চুরি করেন।
এই ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্য দেয়। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২১২ রান এবং দ্বিতীয় ইনিংসে ২০৭ রান করে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৩৮ রানেই সব উইকেট হারায়। প্রথম ইনিংসের ভিত্তিতে অস্ট্রেলিয়া ৭৪ রানের লিড পেলেও, দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*