পালাবদল হল মোহনবাগানে, নতুন সচিব হিসাবে দায়িত্ব নিলেন সৃঞ্জয়

Spread the love

রোজদিন ডেস্ক : পালাবদল হল মোহনবাগানে। ক্লাবের নতুন সচিব হিসাবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বসু। ঘোষণা করা হল তাঁর নাম। ঘোষিত হল কমিটির ২১ সদস্যের নামও। আগে থেকেই নাম চূড়ান্ত ছিল। অপেক্ষা ছিল শুধু সিলমোহরের। সেটাই হল শনিবার।
শনিবার সন্ধ্যায় মোহনবাগানের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় নতুন সচিব হিসাবে সৃঞ্জয়ের নাম ঘোষণা করেন। গত ৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সৃঞ্জয় সচিব পদে মনোনয়ন জমা দিয়েছিলেন।
প্রথম দিকে দুই পক্ষ আলাদা আলাদা প্রচার করলেও মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে দেখা যায়, সৃঞ্জয় ও প্রাক্তন সচিব দেবাশিস দত্ত সমঝোতা করে প্যানেল জমা দিচ্ছেন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শুক্রবার। সৃঞ্জয় ছাড়া আর কেউ সচিব পদে মনোনয়ন জমা না দেওয়ায় তিনিই যে নতুন সচিব হচ্ছেন তা আগেই ঠিক ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*