অনুব্রত মন্ডল যা করেছেন তাকে আমরা সমর্থন করিনা, তবে এই প্রশ্ন অনিল বসু, বিজয়বর্গীর সময় হয়নি; বৈঠক শেষে বক্তব্য ফিরহাদের

Spread the love

রোজদিন ডেস্ক : হুমকি, শাসানি, বারবার শিরোনামে এসেছেন অনুব্রত মণ্ডল। আর এবার বোলপুর থানার IC-কে ফোনে গালিগালাজ করে, হুমকি দিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুর থানার IC লিটন হালদারকে কদর্য ভাষায় হুমকি দেন অনুব্রত মণ্ডল। পুলিশকে কুরুচিকর আক্রমণের পরে এদিন প্রথমবার দলীয় নেতৃত্বের মুখোমুখি হলেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি।
২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক সারতে আজ ভবানীপুরে ডেকেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানে ডাকা হয়েছিল সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের। বীরভূম জেলার কোর কমিটির সদস্যরাও এই বৈঠকে যোগ দেন। প্রস্তুতি বৈঠকের আগে বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসরা।
তৃণমূল সূত্রে খবর, পুলিশকে কদর্যভাষায় আক্রমণ করাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে বিতর্ক শুরু হয়েছে তার জন্য সেখানে দলীয় নেতৃত্বের কাছে ক্ষমা চেয়ে নেন অনুব্রত মণ্ডল। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম আজ সাংবাদিকদের বলেন, ‘অনুব্রত মন্ডল যেটা করেছে তাকে আমরা কেউ সমর্থন করিনা’। তিনি আরোও বলেন, “অনিল বসুর সময় তো এই প্রশ্নটা করেননি। বিনয় কোঙারের সময় তো এই প্রশ্নটা করেননি। বিজয়বর্গী-র সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ ? সব প্রশ্নের সম্মুখীন হতে হবে ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*