রোজদিন ডেস্ক, কলকাতা:- আমদাবাদের বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় কেঁপে উঠল কেদারনাথ। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝের ঘন জঙ্গলে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।
স্থানীয় সূত্রের খবর, কেদারনাথ ধামের কাছাকাছি ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশনের ওই কপ্টারটি ভোর ৫টা নাগাদ ওড়ে। যাত্রী ছিলেন ৭ জন, সঙ্গে ছিলেন এক পাইলট। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, ও এসডিআরএফ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি ভেঙে পড়ে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ দু’জনের সন্ধানে জোরদার তল্লাশি চলছে।
?Breaking
केदारनाथ धाम में सुबह सुबह बड़ा हादसा , हेलीकॉप्टर हो गया क्रैश, 5–7 लोगो की मौत की आशंका।#helicoptercrash #kedarnath #केदारनाथ #planecrash pic.twitter.com/E2Zzo0iLll— Memer Girl (@Memergirl__) June 15, 2025

Be the first to comment