বিহারে গভীর রাতে আচমকা যাত্রীবোঝাই ট্রেনে আগুন, নিরাপদে যাত্রীরা

Spread the love

প্রতিবেদন: রবিবার গভীর রাতে আচমকা বিহারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন। ট্রেনের ইঞ্জিন ও তার পিছনের কামরা দাউদাউ করে জ্বলতে থাকে। তবে ট্রেনটি দাঁড়িয়ে থাকায় বড় ধরনের দুর্ঘটনা কিছু ঘটেনি। আগুন দেখতে পেয়েই যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে যান। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রেল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রেলের তরফে জানানো হয়েছে, রবিবার গভীর রাতে বিহারের সাহারসা জেলার সিমরি-বখতিয়ারপুর স্টেশনে দাঁড়িয়েছিল সমস্তিপুর-সাহারসা প্যাসেঞ্জার। আচমকা রাত তিনটে নাগাদ ট্রেনে আগুন লাগে। ট্রেনের ইঞ্জিন ও পিছনের কামরা দাউদাউ করে জ্বলতে থাকে। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে আসেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যে কামরায় আগুন লেগেছিল সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই। যাত্রীরা নিরাপদেই আছেন। পুলিশ ও রেল ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। ঘটনার জেরে রুটে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*