- সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্ট এবং জেলা আদালতগুলিতে ৫ কোটি ৬৪ লক্ষ মামলার এখনও নিষ্পত্তি হয়নি। রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
- সুপ্রিম কোর্টেই জমে রয়েছে ৯৬ হাজারের বেশি মামলা, তার মধ্যে ১০ হাজার মামলা নিষ্পত্তি হওয়ার মুখে। দেশের বিভিন্ন হাইকোর্টে ৩০ বছরের বেশি জমে থাকা মামলার সংখ্যা ৮০ হাজার ৬৬০টি।
- মালদহে একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হল। শুধু টাকা নয়, উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপও। রবিবার রাতে মালদহ থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে মালদহের মঙ্গলবাড়ির ওই ফ্ল্যাটে এই তল্লাশি অভিযান চালায়।
- সায়েন্স সিটির কাছে ইএম বাইপাসে ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক-সহ ২ জন।
- দক্ষিণবঙ্গে আজ, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- রবিবার রাত ৩টে ২৫ মিনিটে বিহারের সিমরি বখতিয়ারপুর স্টেশনে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
- ঝাড়খণ্ড ও বিহারে বাজ পড়ে পাঁচ মহিলা-সহ ১১ জনের মৃত্যু হয়েছে।
- সোমবার, ভোরবেলায় মিশরের উপকূলে ভূমধ্যসাগরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। সিরিয়া, লেবাননেও কম্পন বোঝা যায়।
- পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি শান্তি মিছিল চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ। রবিবারের এই বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এবং আরও ২২ জন আহত হয়েছেন।
- সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরে ব্রেন্ট ক্রুডের দাম ৭.৩% পর্যন্ত নেমেছে। এই পতনের জেরে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৮৪ ডলারের নীচে নেমে আসে।

Be the first to comment