রোজদিন ডেস্ক, কলকাতা:- শুধুমাত্র কলকাতা নয়। রাজ্যের কোনও পুরসভা বা পঞ্চায়েত এলাকায় ছাদ রেস্তোরাঁ করা যাবেনা। ছাদ খোলা রাখতে হবে। খোলা রাখতে হবে সিঁড়ি। অগ্নি নির্বাপন নিয়ে রাজ্যস্তরে টাস্ক ফোর্সের প্রথম বৈঠকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।
অগ্নি নির্বাপন নীতি তৈরির জন্য মুখ্যসচিব মনোজ পন্থ ‘ফায়ার সেফটি অ্যান্ড রেগুলেটরি কমপ্লায়েন্স’ বিজ্ঞপ্তি জারি করে দু’টি কমিটি গঠনের নির্দেশ দেন। কলকাতার মেয়র-পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই কমিটিতে আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বির্পযয় মোকাবিলা দ্প্তরের মন্ত্রী জাভেদ খান সহ এই বিভাগগুলির প্রধান সচিব এডিজি(আইন-শৃঙ্খলা), পুর কমিশনার ও এবং কলকাতার পুলিশ কমিশনার কমিটির সদস্য। এদিন দীর্ঘ বৈঠকের পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান,‘‘স্টেট লেভেল কমিটির সিদ্ধান্ত এবং জেলা ভিত্তিক কমিটির রিপোর্ট মিলিয়ে একটি পূর্নাঙ্গ রির্পোট তৈরি হবে। জমা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই ক্যাবিনেটে পেশ করা হবে।’’
উল্লেখ্য, মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সব বহুতল বানিজ্যিক আবাসনের ছাদ খোলা রাখতে হবে। ছাদ আটকে কোনও রেস্তোরাঁ অথবা বার করা যাবেনা। সিঁড়ি খোলা রাখতে হবে। এদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন কলকাতার মতো জেলা শহর ও পঞ্চায়েত এলাকায় দ্রুত নগরায়ন হচ্ছে। তৈরি হচ্ছে আধুনিক হাসপাতাল, মল হোটেল, রেস্তোরাঁ। তাই এমন নিয়ম করা হবে যা গোটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হয়।’’
প্রস্তাবিত নতুন অগ্নিনির্বাপন বিধির কিছুটা ইঙ্গিতও এদিন দিয়েছেন কলকাতার মেয়র। তঁার কথায়,‘‘ছাদ যেমন বিক্রি করা যাবেনা। তেমনই প্রতিটি বাণিজ্যিক বহুতল অথবা হাসপাতালের অগ্নিসুরক্ষা বিধি যাচাই করতে থার্ড পার্টি অডিট বাধ্যতামূলক করা হবে। আবাসনের স্ট্রকচারাল স্টেবিলিটিও যাচাই করার পর প্ল্যান স্যাংশন করা হবে।’’ মেয়রের কথায় সব দপ্তরের মতামত এবং জেলাশাষকদের তথ্য মিলিয়ে রির্পোট তৈরি হবে। রির্পোটে পুলিশ, আবগারি, আবাসন ও বিল্ডিং বিভাগের মতামত নেওয়া হবে।
এদিনের বৈঠকে রাজ্যে সব জেলাগুলির থেকে তথ্য তলব করা হয়েছে। ১৫ দিন পর ফের বৈঠক হবে। মেয়র আরও বলেছেন, ‘‘এদিনের বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। দ্বিতীয় বৈঠকের পর রির্পোট তৈরির সময় পাকা ধারনা তৈরি হবে। তবে পুরসভা সূত্রে খবর, প্রতিটি বাণিজ্যিক অথবা বহুতল আবাসনে অগ্নি নির্বাপনের জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Be the first to comment