ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে জোর ঝাঁকুনি, আহত ১৪ জন

Spread the love

রোজদিন ডেস্ক : 
মাঝ আকাশে আচমকা ঝাঁকুনি দিয়ে হু হু করে নেমে আসছে বিমান। ভিতরে যাত্রীদের তখন এর জেরে কার্যত উথাল পাথাল অবস্থা! কারও কানের পর্দা ফেটেছে, কারও লেগেছে কোমরে, কেউ বা পিঠে প্রচন্ড আঘাত অনুভব করেছেন, মিনিট কয়েক এমন পরিস্থিতি চলার পর বিমান চালক তা নিয়ন্ত্রণে আনেন। বিমান তখন তিনশো ফুট নেমে এসেছে। এমনটাই ঘটেছে আজ এয়ার ইন্ডিয়ার ফুকেত থেকে দিল্লিগামী বিমানে। সূত্রের খবর, বিমানটি ওড়ার কিছুক্ষণ পর আচমকা এই ঝাঁকুনি শুরু হয়। বিমানের পরিভাষায় একে বলে এয়ার টার্বুলেন্স।।
আগাম সতর্কতা ছাড়া এই ঘটনা হওয়ায় যাত্রীরা সকলেই হতচকিত হয়ে যান। তাঁরা তখন ঘুমোচ্ছিলেন, আচমকা এই ঝাঁকুনিতে বিমান কর্মীরাও অনেকে আঘাত পান।
দিল্লি বিমানবন্দরে এই খবর এলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। জরুরি চিকিৎসা ব্যবস্থা রাখা হয়। নির্দিষ্ট সময়ের কিছু পর বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীদের চোখ মুখে তখনও আতঙ্কের ছায়া।
কিকরে এমন হোল, তা তদন্ত করা হবে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*