রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার দুর্নীতি দমনে কড়া ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এবার সরাসরি হেল্প লাইন নম্বর চালু করল। ৯৮৩৬২৩৩৮৯১ এই নম্বরে যে কেউ সরাসরি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। ই-মেলেও তা জানানো যাবে। কোনও সরকারি কর্মীর ঘুষ চাওয়া থেকে শুরু করে যে কোনরকম অন্যায্য কাজের অভিযোগ সরাসরি জানানো যাবে।

দুর্নীতি বিরোধী দফতর থেকে এই মর্মে সবার কাছে বার্তা দেওয়া হয়েছে।
গতকালই রাজ্যের দুর্নীতি দমন শাখায় ব্যাপক রদবদল করেছে রাজ্য সরকার।
আইপিএস মুরলীধর শর্মা-কে এসিবি নিয়োগ করা হয়েছে। তিনি আর জি কর কান্ডে কলকাতা পুলিশের অন্যতম তদন্তকারী আধিকারিক ছিলেন। আরও দুই আইপিএস
আকাশ মাঘারিয়া ও কামনাশিস সেনকেও এই শাখায় আনা হয়েছে।
এই শাখায় আরও ১৬ জন পুলিশ আধিকারিক নেওয়া হয়েছে, যাঁদের বেশির ভাগ এসআই পদ মর্যাদার। আজ সকালের মধ্যেই তাঁদের সবাইকে কাজে যোগ দিতে বলা হয়।
সাধারণভাবে সরকারের বিভিন্ন দফতর, সরকারি কর্মী, আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করে এই শাখা।
সূত্রের খবর, পালাবদলের পর দুর্নীতি দমন শাখাকে আরও বড় আকারে পুনর্গঠন করল রাজ্য। তদন্তে গতি আনতে, কার্যকরিতা বাড়াতে এই পদক্ষেপ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এখানে শাসকের আইন না, আইনের শাসন প্রতিষ্ঠিত হল। প্রতিদিনই দুর্নীতি বন্ধে নানা পদক্ষেপও নিচ্ছে সরকার।
এবার আমজনতাও নির্ভয়ে যাতে তা জানাতে পারেন, সেই লক্ষ্যেও বার্তা দিল দুর্নীতি দমন শাখা।

Be the first to comment