ফের বাড়ল সোনার দাম..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে সোনার দাম ধীরে ধীরে কমেছিল অক্ষয় তৃতীয়ার পরের দিন থেকে। অনেকেই সোনা কিনবেন বলে ভাবতে শুরু করেছিলেন। কিন্তু বিশেষজ্ঞদের অনুমান বাস্তব করে ফের বাড়ল সোনার দাম।

আজ কলকাতায়, ২২ ক্যারাট হলমার্ক সোনার গয়নার দাম ৯ হাজার ৩২০ টাকা (প্রতি গ্রাম), ২৪ ক্যারাট খুচরো পাকা সোনা প্রতি গ্রাম ৯ হাজার ৮০৫ টাকা। আর ১৮ ক্যারাট সোনার দাম গ্রাম প্রতি ৭ হাজার ৪৭০ টাকা। কলকাতায় আজ রুপোর দাম ছুঁয়েছে লক্ষ টাকার গণ্ডি। ১ কেজি রুপোর দর যাচ্ছে ১ লক্ষ ২ হাজার ৮০০ টাকা। উল্লেখ্য, শুধু কলকাতা শহরের ক্ষেত্রেই এই দাম প্রযোজ্য। পশ্চিমবঙ্গের জেলা বিশেষেও এই দামের হেরফের দেখা যেতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে মন্দা, ডলারের দামের পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা—এই তিনটি বিষয় একত্রে সোনার দামে প্রভাব ফেলছে। এভাবে আগামিদিনেও সোনার দাম ওঠা-নামা করতে পারে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*