পর্যটকদের জন্য সুখবর, ফের খুলে দেওয়া হচ্ছে পেহেলগাঁও ; জানালেন লেফটেন্যান্ট গভর্নর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের খুলে দেওয়া হচ্ছে জম্মু-কাশ্মীরের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পহেলগাম হামলার পর নিরাপত্তার স্বার্থে ওই পর্যটনকেন্দ্রগুলি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই কেন্দ্রগুলি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকেই ওই কেন্দ্রগুলিতে পর্যটকরা যেতে পারবেন বলেও জানানো হয়েছে জম্মু-কাশ্মীরের প্রশাসনের তরফে। গত ২২ এপ্রিল, পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৫ জন পর্যটক-সহ ২৬ জনেরে। তার পরেই আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে।

জম্মু-কাশ্মীর বেড়াতে গিয়েও মাঝপথেই ফিরে আসেন অনেকেই। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর সফর বাতিল করেন বহু পর্যটক। নিরাপত্তার স্বার্থে সেখানকার বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ করেও দেয় জম্মু-কাশ্মীরের প্রশাসন।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে বেতাব ভ্যালি, পহেলগাম এলাকার বাজার ও পার্ক, ভেরিনাগ গার্ডেন, কোকারনাগ গার্ডেন এবং আচাবাল গার্ডেন এইগুলি নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই গুলি আগামী মঙ্গলবার থেকে আবার খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*