রোজদিন ডেস্ক, কলকাতা:- গুজরাতের পর ফের উত্তরাখণ্ডের আকাশে বিপর্যয়। রবিবার সকালে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। তাতে পাইলট-সহ মোট ৭ জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৃতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা যায়। এবার এই ঘটনায় শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখজনক বিষয়, এবার উত্তরাখণ্ড থেকে কেদারনাথ গৌরীকুণ্ড গুপ্তকাশী অঞ্চলে আজ সকালে আরও একটি বেসামরিক বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। হেলিকপ্টারটিতে এক শিশু এবং পাইলট সহ ৭ জন আরোহী ছিলেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযানের ফলাফল কী হয় তা দেখার অপেক্ষায় রয়েছি। আমি হেলিকপ্টারে থাকা প্রত্যেকের জন্য প্রার্থনা করছি।”
উত্তরাখণ্ডের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রুদ্রপ্রয়াণের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। সকল যাত্রীর নিরাপত্তা কামনাও করছি।”
Most distressingly, another civil aviation tragedy reported today morning, this time from Uttarakhand, in the Kedarnath – Gaurikund – Guptakashi region. 7 people were on board in the helicopter including a child and the pilot, and there has been a reported crash with worst being…
— Mamata Banerjee (@MamataOfficial) June 15, 2025

Be the first to comment