ইরান ইজ়রায়েলের সংঘাত তুঙ্গে, একের পর এক ক্ষেপণাস্ত্র, বারুদের গন্ধে বিষাক্ত পশ্চিম এশিয়া

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাতভর অশান্ত রইল পশ্চিম এশিয়া, ক্রমশ জারি রইল ইরান এবং ইজ়রায়েলের সংঘাত।
জেরুজালেম এবং তেল আভিভ লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। পাল্টা ইজ়রায়েলও জবাব দিচ্ছে। শনিবার এবং রবিবারের মধ্যবর্তী রাতে দুই দেশের বিস্তীর্ণ অংশে ক্ষেপণাস্ত্র বর্ষিত হয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। ইজ়রায়েলের দুই বড় শহরেই ইরানি গোলার ধাক্কায় অনেক বাড়িঘর ভেঙে পড়েছে।

বেশ কয়েক জনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে প্রশাসন। একই সঙ্গে ইরানের তেলের ভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইজ়রায়েল। এখনও পর্যন্ত বড়সড় কোনও ক্ষতির কথা স্বীকার করেনি সে দেশের সরকার। তবে রাতের হামলায় ইরানেও অনেকের মৃত্যু হয়েছে।

দুই শহরেই রবিবার ভোর থেকে সাইরেন বাজছে অনবরত। সূত্রের খবর, তেল আভিভের আকাশে বহু ক্ষেপণাস্ত্র দেখা গিয়েছে রাতভর, ভোরের দিকে যার পরিমাণ আরও বেড়ে যায়। একই সঙ্গে ইজ়রায়েল থেকেও প্রতিরোধকারী রকেট ছোড়া হচ্ছে। তবে তেল আভিভ এবং জেরুজালেমে বিস্ফোরণের শব্দে কান পাতা দায়।

ইজ়রায়েলের সামরিকবাহিনী জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে পর পর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে। তার কোনোটির লক্ষ্য ছিল তেল আভিভ, কোনোটির রাজধানী জেরুজালেম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*