রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বেহাল দশা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল

দ্রুত ডিগ্রি প্রদান নিশ্চিত করার নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত, প্রশাসনিক, আর্থিক ও পরিকাঠামোগত পরিস্থিতি নিয়ে উপাচার্যদের সঙ্গে পর্যালোচনা বৈঠক সারলেন রাজ্যপাল তথা আচার্য আরএন রবি। শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজ্যপাল বলেন, গত ১০-১২ বছরে প্রতিষ্ঠিত একাধিক বিশ্ববিদ্যালয় যথাযথ পরিকল্পনা ও পরিকাঠামো ছাড়াই গড়ে তোলা হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নেই। আর্থিক সংকট, কম ছাত্রভর্তি, দুর্বল শিক্ষাগত পরিকাঠামো এবং স্থায়ী শিক্ষক ও অশিক্ষক কর্মীর ঘাটতি তাদের কার্যকারিতা ও শিক্ষার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

সমাবর্তন না হওয়ায় বহু শিক্ষার্থী বছরের পর বছর ডিগ্রি হাতে পাচ্ছেন না।। এই পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে তিনি উপাচার্যদের নির্দেশ দেন, আইনে থাকা সব ধরনের বিশেষ বিধান প্রয়োগ করে যোগ্য পড়ুয়াদের দ্রুত ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে হবে। বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলিকে নতুন করে গড়ে তোলার আশ্বাসও দেন রাজ্যপাল। এর আগে উপস্থিত উপাচার্য ও তাঁদের প্রতিনিধিরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত, প্রশাসনিক, আর্থিক ও পরিকাঠামোগত পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেন। বিভিন্ন সমস্যা নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*