বরুণ বিশ্বাসের বাড়ি সিআইডি, বিচারের আশায় পরিবার

Spread the love

রোজদিন ডেস্ক :

প্রতিবাদী নিহত শিক্ষক বরুণ বিশ্বাসের বাড়ি গেলেন সিআইডির দুই তদন্তকারী আধিকারিক। ২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা স্টেশনে গুলি করে তাঁকে হত্যা করে দুষ্কৃতিরা। এর নেপথ্যে তৃণমূলের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন বলে প্রথম থেকে অভিযোগ করছেন তাঁর পরিবার। যদিও এই হত্যাকান্ডে প্রাক্তন সরকারের আমলে বেশ কয়েকজন গ্রেফতার হলেও তাঁর নাম কখনও সামনে আসেনি।

গত সপ্তাহে নিহত বরুণ বিশ্বাসের দাদা ও দিদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে উপস্থিত হয়ে ভাই এর নৃশংস হত্যার বিচারের আর্জি জানান। মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার কয়েকদিনের মধ্যেই আজ সিআইডির দুই আধিকারিক তাঁদের বাড়ি যাওয়ায় খুশি তাঁরা। আশা এবার বিচার মিলবে।

উল্লেখ্য, বামফ্রন্ট আমলে গাইঘাটার সুটিয়ায় দিনের পর দিন গণধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছিল। তরুণ শিক্ষক বরুণ বিশ্বাস এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আন্দোলন গড়ে তুলেছিলেন। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে, শাস্তিও হয়।

তৃণমূলের নেতৃত্বে রাজ্যে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালের ৫ জুলাই খুন হন প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। কিন্তু তাঁর পরিবার সুবিচার পাননি বলে অভিযোগ করছিলেন। এবার তাঁদের আশা বিচার পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*