- বিশ্ববিদ্যালয়গুলির বাকি থাকা সমাবর্তন অনুষ্ঠানও দ্রুত হবে বলে আশ্বাস দিলেন রাজ্যপাল তথা রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য আরএন রবি। বৃহস্পতিবার শিলিগুড়ির অদূরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বৈঠকে অংশ নেন তিনি। সেখানেই সমাবর্তন নিয়ে আশ্বস্ত করেছেন।
- বারুইপুরের ঘটনায় মমতার মন্তব্য নিয়ে এক্স হ্যান্ডলে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার বদল হলেও মমতা এখনও ‘তোষণের রাজনীতি’ বন্ধ করেননি বলে দাবি করেন শুভেন্দু।
- বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপি-তে যোগ দিলেন তৃণমূলের সদ্য প্রাক্তন তিন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব। তাদের রাজ্যসভায় মনোনয়ন দিল বিজেপি।
- বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে আস্থা রেখে রাজ্যসভার তিন তৃণমূল সাংসদ, যারা নিজেদের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন, সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন।
- নবান্ন থেকে বেরিয়ে প্রসেনজিৎ বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনও রাজনীতির আলোচনা হয়নি। সঙ্গে প্রসেনজিৎ স্পষ্ট জানিয়ে দেন, তিনি রাজনীতিতে আসলে অবশ্যই সংবাদ মাধ্যমকে জানাবেন। অভিনেতা জানান, বিনোদন জগতের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে।
- যে সাফাই কর্মীরা দু’বেলা কাজ করবেন, তাঁদের বেতনও দ্বিগুণ হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার আসানসোলে এ কথা জানান তিনি। যে সাফাই কর্মীরা দু’বেলা কাজ করবেন, তাঁদের বেতনও দ্বিগুণ হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার আসানসোলে এ কথা জানান তিনি।
- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বরবাটী মনসাতলা এলাকায় পানীয় জলের দাবিতে রাস্তার উপর বালতি রেখে, বৃষ্টিতে ছাতা মাথায় পথ অবরোধ গ্রামবাসীদের।
- পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি-১ নম্বর ব্লকের কামারদা এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হলো তিন শিশুর।
- পুলিস হেফাজত শেষে দেবরাজ চক্রবর্তীকে বারাসত আদালতে তোলা হয়। দেবরাজের আইনজীবী জামিনের আবেদন করেন, কিন্তু সেটা খারিজ হয়েছে। ২টি মামলার একটিতে ৭ দিন এবং অন্যটিতে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
- মঙ্গলকোটে মূক ও বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

Be the first to comment