রোজদিন ডেস্ক :
রাজ্যে এই প্রথম “ঘর ঘর তিরঙ্গা” কর্মসূচি পালিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেন। এই উদ্দেশ্যে আগামী ১০ আগস্ট রাজ্যের সর্বত্র এই কর্মসূচি পালিত হবে। এর জন্য ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বলেন,
পুর্বতন সরকার এই কর্মসূচি কেন পালন করেনি তিনি জানেন না। তবে এবার সব ঘরে তা পালন করার জন্য প্রয়াস নেওয়া হচ্ছে।
তাঁর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে আগামীকাল শুক্রবার ৭ আগস্ট এই উপলক্ষে বিশেষ মিছিল ও পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।
হবে বিশাল তিরঙ্গা মিছিল। সার্ভে বিল্ডিং থেকে শুরু হয়ে হাজরা মোড় অবধি তা যাবে।
১০ আগস্ট রাজ্য জুড়ে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। ওইদিন শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হওয়া মিছিলে ৫০ হাজারের বেশি মানুষ অংশ নেবেন বলে মনে করা হচ্ছে।
এই উপলক্ষে রাজ্যের সব সরকারি ভবন,শিক্ষা প্রতিষ্ঠান কে জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় আলোকিত করা হবে।
স্বাধীনতার এই অবিস্মরণীয় ক্ষণে মুখ্যমন্ত্রী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব রাজ্যবাসীকে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি তে সামিল হওয়ার আহবান জানান।
অন্যদিকে রাজ্য বিজেপি নেতৃত্ব ও এবার স্বাধীনতার দিন টি পালনের জন্য নানা পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সব জেলায় এই কর্মসূচিকে গণআন্দোলনের রূপ দেওয়ার প্রয়াস নিচ্ছেন তাঁরা, এমন টাই খবর।

Be the first to comment