রোজদিন ডেস্ক : দিল্লির বিস্ফোরণ নিয়ে গোটা দেশ উত্তাল। শোনা যাচ্ছে হরিয়ানা থেকে গাড়ি বোঝাই বিস্ফোরক আনা হচ্ছিল। সিগনালে দাঁড়াতেই সেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে একথাই উঠে আসছে। ঘটনায় গুরুতর জখম প্রত্যক্ষদর্শী এক অটোচালকের কথায়, গাড়ির নম্বরও তার মনে আছে। শুরুতে HR-26 ও শেষে 7674।। তার দাবি ওই গাড়িতেই প্রথম বিস্ফোরণ হয়েছিল। একটা গাড়িতে বিস্ফোরণের পর বাকিগুলোতেও হতে থাকে। কারণ সবই CNG গাড়ি ছিল। CNG সিলিন্ডারগুলি ফাটতে থাকে।’তাহলে কি ওই চলন্ত গাড়িতেই বিস্ফোরক ছিল? উঠছে প্রশ্ন। ওই চালক বলেন, আমি ওই গাড়ি থেকে দু’ফুট দূরে ছিলাম। হঠাৎ দেখি সিগনালের সামনে গাড়িতে বিরাট বিস্ফোরণ। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল সব। মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল।

Be the first to comment