পুজোয় ভারী বৃষ্টির (heavy rain) সম্ভাবনা !

Spread the love

রোজদিন ডেস্ক : হাতে আর মাত্র কয়েকটি দিন। মা দুর্গার আগমনী ধ্বনিতে ইতিমধ্যেই মাতোয়ারা কলকাতা সহ সারা রাজ্য। কার্যত যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে মন্ডপ সজ্জা, প্রতিমা নির্মাণের কাজ চলছে। এরই মাঝে আবহাওয়া দফতর এর পূর্বাভাসে আমজনতার মাথায় হাত। পুজোর সময় ভারী বৃষ্টির (heavy rain) আশংকা করছেন তাঁরা। তবে উত্তরবঙ্গের জন্য কিছুটা আশার আলো দেখিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর এর অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। যেভাবে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে এর ফলে দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির আশংকা আছে। আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর এই নিম্নচাপ তৈরি হতে পারে। তা গভীর নিম্নচাপে পরিণত হলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। মহালয়া থেকেই আবহাওয়া খারাপের দিকে যেতে পারে। ক্রমেই তা আরও বাড়বে। যা চিন্তা বাড়িয়েছে আমজনতা সহ পুজো উদ্যোক্তাদের।
এখন একমাত্র মা দুর্গাই ভরসা তাঁদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*