দশে দশ

Spread the love
  1. পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ধর্ষণ। আজ পাঁশকুড়া যাচ্ছে জাতীয় মহিলা কমিশন।
  2. নবদ্বীপে বিজেপি কর্মী কুপিয়ে খুন। আজ নবদ্বীপ যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  3. মহালয়ার দিন বাড়তি মেট্রো কলকাতায়, গ্রীন ও ব্লু লাইন-এ ছুটবে অতিরিক্ত মেট্রো।
  4. কুন্তলের লাল ডায়েরিতে এজেন্ট হিসেবে নাম চন্দ্রনাথ সিনহার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এইভাবে উঠল কারামন্ত্রীর নাম।
  5. পুজোর চার দিনই বৃষ্টির শঙ্কা। দেবিপক্ষ জুড়েই আকাশের মুখ ভার। বোধন থেকে বিসর্জন জল থৈথৈ বাংলা।
  6. আজ থেকে পুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি প্যান্ডেলে তিনি যাবেন। প্রথম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দ্বিতীয় টালা প্রত্যয় ও তৃতীয় হাতিবাগান সর্বজনীন।
  7. সপ্তমী অষ্টমীতে আইবির সিকিউরিটি রিক্রুটমেন্ট অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রীয় সরকারের পরীক্ষা। তৃণমূলের অভিযোগ বাঙালির প্রাণের পূজো দুর্গোৎসবে এই পরীক্ষা ফেলা মানে বাঙালি বিরোধিতা করা।
  8. পুজোয় চাই নতুন জুতো। এখন আর জামা জুতোয় সীমাবদ্ধ নয় চাওয়া। বাঙালি এখন পুজোয় গাড়ি ও কিনছে। খুশির খবর পুজোর ছুটিতে ও নতুন গাড়ি রেজিস্ট্রেশন হবে।
  9. SIR চাপালে বাংলায় নেপালের মত পরিস্থিতি তৈরি হতে পারে, হুমকি মমতা বালা ঠাকুরের।
  10. পূজোয় হতে পারে বৃষ্টি। তাই আগেভাগেই পুজোর আনন্দ চেটেপুটে নিতে মহালয়া থেকেই শুরু হবে প্যান্ডেল হপিং। জনজোয়ার সামলাতে প্রস্তুত পুলিশও। কলকাতায় বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*