১০টা

Spread the love
  1. মনিপুর থেকে দুঃসংবাদ। দুজন আসাম রাইফেলসের জওয়ান শহীদ হলেন এবং পাঁচ জন আহত হলেন অতর্কিত সন্ত্রাসবাদী আক্রমণে। এটি হয় ন্যাশনাল হাইওয়ে 2 nambol sobal leikai এর কাছে।

  2. পুজো আসতেই শুরু ইউনূসের হিন্দুবিদ্বেষ। বাংলাদেশে একের পর এক মন্দিরে প্রতিমা ভাঙচুর।
  3. জুবিন গার্গের মৃত্যুতে শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত ভূপেন হাজারিকার জন্মশতবর্ষের অনুষ্ঠানে আসামে কয়েকদিন আগে মোদি জুবিন গরগের ভুয়সী প্রশংসা করেন। তার কিছুদিন বাদেই ইন্দ্রপতন।
  4. জুবিন গার্গের অসাধারণ কৃতিত্বের কথা উল্লেখ করে তার মৃত্যুতে শোক ব্যাক্ত করেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জুবিনের শিল্পী সত্তার প্রশংসা করে তাঁর অকালে চলে যাওয়াকে দুঃখজনক বলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী।
  5. জুবিন গর্গের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন রেস্ট ইন রিদম। আমরা তোমাকে মিস করবো। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ তৃণমূল কংগ্রেস সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  6. সমগ্র আসামবাসীর হয়ে দুঃখ প্রকাশ করছি । এটা মর্মান্তিক, জাতিরা অপূরণীয় ক্ষতি হলো। জুবিন গর্গের মৃত্যুতে বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

  7. প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল বলেন পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায় তাঁকে বেআইনি নিয়োগের জন্য চাপ দিতেন। আদালতে বিস্ফোরক সাক্ষ্য দেন চিত্তরঞ্জন মন্ডল।
  8. আজ নিয়োগ-সহ বিভিন্ন দাবিতে চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযান ছিল। আগামী ২৩ সেপ্টেম্বর চাকরিহারারা আবার এসএসসি ভবন অভিযান করবেন।
  9. চাকরিহারাদের দাবি 35 হাজার আরো শূন্যপদ বা আপ-টু-ডেট ভেকেন্সি তৈরি করতে হবে। চাকরিহারাদের ভাতা মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল।
  10. পুজোর আগে রাস্তার অবস্থা দেখতে গিয়ে বেকায়দায় মেয়র ফিরহাদ হাকিম। হরিদেবপুরে গিয়ে রীতিমত বিক্ষোভের সম্মুখীন হন তিনি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*