আন্দামানের সমুদ্রে পড়লো হেলিকপ্টার, সাত আরোহীই উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক : আন্দামানের সমুদ্রে আজ সকালে আছড়ে পড়লো৷ পবন হংস হেলিকপ্টার। দুই ক্রু-সহ সাত আরোহীকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, আজ সকাল পৌনে নটায় শ্রী বিজয় পুরম থেকে হেলিকপ্টারটি উড়ে সাড়ে নটা নাগাদ মাঝ সমুদ্রে আছড়ে পড়ে। প্রাথমিকভাবে জানা যায়, প্রযুক্তিগত ত্রুটির জন্য চালক সমুদ্রে জরুরি অবতরণ করেন। ক্রু-সহ উদ্ধার করা সাত আরোহী মায়াবন্দরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের শ্রী বিজয় পুরমে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। ক্রু-সহ যাত্রীরা নিরাপদে আছেন বলে জানা যায়।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ঝাড়খন্ডে এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে রোগী-সহ সাত জনই প্রাণ হারান। আজ আন্দামানের সমুদ্রে হেলিকপ্টার পড়লেও আরোহীরা উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট মহল কিছুটা হলেও স্বস্তিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*