রাজ্যে হাই মাদ্রাসার ফলাফলে জয়জয়কার মালদার, শুভেচ্ছা মমতার

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে হাই মাদ্রাসার ফলাফলে জয়জয়কার মালদার। মেধাতালিকায় যেখানে সারা রাজ্যে প্রথম দশে ১৫ জন স্থান পেয়েছে, সেখানে প্রথম থেকে অষ্টম পর্যন্ত একচেটিয়া দখল করেছে মালদার ছাত্র-ছাত্রীরা। মেধাতালিকার প্রথম পাঁচটি স্থান শুধু ছাত্রীদেরই দখলে। ষষ্ঠ স্থান সহ মেধাতালিকায় মাত্র তিনজন ছাত্র স্থান পেয়েছে। বাকি সব আসনই মেয়েদের দখলে। রাজ্যে যুগ্ম প্রথম মালদার ভগবানপুর হাই মাদ্রাসার ফাহমিদা ইয়াসমিন এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার সাহিদা পারভিন। তাদের প্রাপ্ত নম্বর ৭৮০ ও ৮০০। দ্বিতীয় স্থানে ইসলাম সাগর হাই মাদ্রাসার সামশুন নেহার ৭৭৬। তৃতীয় স্থানে মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন (৭৭২)।
এদিন প্রকাশিত হল চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সংশ্লিষ্ট পর্ষদের তরফে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল ঘোষণা করেন। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৪৪ হাজার ৭৩ জন। তাদের মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ৮০৬ জন। হাই মাদ্রাসায় যুগ্মভাবে প্রথম হয়েছে মালদার ফাহমিদা ইয়াসমিন ও শাহিদা পারভিন। তাদের প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় হয়েছে মালদার শ্যামসুন নেহার। তার প্রাপ্ত নম্বর ৭৭৬। তৃতীয় হয়েছে মালদা থেকে আলিফনুর খাতুন। তার প্রাপ্ত নম্বর ৭৭২।


ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে। তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি। আর যারা আজকে ভাল ফল করতে পারোনি, তাদের আমি বলব, মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে। তোমাদের সবাইকে আবারও আমার অনেক আশীর্বাদ আর শুভকামনা জানাই। তোমরা সবাই ভাল থেকো।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*