রোজদিন ডেস্ক : টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ জেতার ২ দিন পর ভারতীয় শিবিরে খারাপ খবর। ফাইনালে মাঠে অখেলোয়াড়চিত আচরণের দায়ে শাস্তির মুখে পড়লেন ভারতের অর্শদীপ সিং। তাঁকে আর্থিক জরিমানা করল আইসিসি। ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেও বিরাট জরিমানা দিতে হবে ভারতীয় পেসার অর্শদীপকে। তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা হয়েছে।বিশ্বকাপ ফাইনাল চলাকালীন নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেলের শরীর লক্ষ্য করে বল ছুড়ে মারেন ভারতীয় পেসার। পরে অবশ্য এর জন্য মিচেলের কাছে ক্ষমাও চান অর্শদীপ। কিন্তু আইসিসি’র শাস্তি এড়াতে পারলেন না।
মঙ্গলবার আইসিসি জানিয়েছে, লেভেল ১ অফেন্সের জন্য অর্শদীপের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই আচরণের জন্য তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটা অর্শদীপের প্রথম অপরাধ। আইসিসি’র ২.৯ ধারা বলছে, আন্তর্জাতিক ম্যাচে কোনও প্লেয়ারকে উদ্দেশ্য করে বিপজ্জনকভাবে বল বা কোনও বস্তু ছোড়া শাস্তিযোগ্য অপরাধ। তাই জরিমানা করা হল অর্শদীপ সিংকে। আইসিসি-র ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অভিযোগের ভিত্তিতে ভারতীয় পেসারকে এই শাস্তি দেওয়া হল।

Be the first to comment