রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত আর ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হল প্রায় ৬৩ হাজার কোটি টাকার রাফাল চুক্তি। এই চুক্তির ফলে প্রায় ২৬টি নতুন রাফাল মেরিন বিমান পাবে ভারত। এই চুক্তির সময় ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ, এবং নৌবাহিনীর উপপ্রধান, ভাইস অ্যাডমিরাল কে স্বামীনাথন।
ভারতের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় এবং দেশের নৌসেনাকে শক্তিশালী করার ক্ষেত্রে এই রাফাল বিমানগুলি এক উল্লেখযোগ্য অবদান রাখবে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটক এর ভয়াবহ মৃত্যুতে কেঁপে উঠেছে গোটা ভারতবাসীর অন্তরাত্মা। যার ফলে ভারত পাক কূটনৈতিক সম্পর্ক তুঙ্গে। ভারত সর্বতভাবে তৈরি এই ঘৃণাত্মক সন্ত্রাসী হামলার বদলা নিতে। বিভিন্ন আন্তর্জাতিক দেশগুলিও কাশ্মীরের এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ভারতের পক্ষে সাথ দিতে এগিয়ে এসেছে।

Be the first to comment