ইন্ডিগোর সিইও পিটার এলবার্স পদত্যাগ করলেন

Spread the love

রোজদিন ডেস্ক :  ইন্ডিগোর সিইও পিটার এলবার্স পদত্যাগ করলেন। মূল সংস্থা ইন্টার গ্লোব এভিয়েশন এর পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, এইদিন থেকেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর ইন্ডিগো সংস্থার একের পর এক বিমান বাতিল হয়ে বহু মানুষ ব্যাপক সমস্যায় পড়েন। সুযোগ বুঝে অন্য বিমান সংস্থা ভাড়া বাড়িয়ে মুনাফা করে। যা নিয়ে দেশব্যাপী আলোড়ন ওঠে।
কেন্দ্রীয় সরকারের কোপে পড়ে সংস্থা। এই সবের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করলেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
নতুন সিইও নিয়োগ না হওয়া অবধি ইন্ডিগোর এমডি রাহুল ভাটিয়া সংস্থার সব কাজ পরিচালনা করবেন।
২০২২ সালে পিটার এলবার্স সংস্থার সিইও-র দায়িত্ব নিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*