রোজদিন ডেস্ক : শারদোৎসবের মুখে রাজ্যে প্রায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ (Investment) প্রস্তাব এলো। শিল্প খরায় ভুগতে থাকা রাজ্যে এই বিনিয়োগ বর্ষণ হলে তা অনেকটাই কাটার আশা। প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র-র উপস্থিতিতে এক বণিক সভার বৈঠকে এই সব বিনিয়োগ এর প্রস্তাব আসে। এতে দৃশ্যত খুশি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী-সহ উপস্থিত সকলেই।
মূলত রাজ্য স্তরের শিল্পপতিদের পক্ষে এই বিপুল বিনিয়োগ-এর প্রস্তাব আসে, এর ফলে কর্মসংস্থান-এর সুযোগও বৃদ্ধি পাবে বলে সরকার ও শিল্প মহলের আশা। এই সব বিনিয়োগ কার্যকর হলে উৎপাদনভিত্তিক শিল্পও বৃদ্ধি পাবে। বাজার সম্প্রসারণের সুযোগ ও বাড়বে বলে শিল্প মহলের আশা।

Be the first to comment