রোজদিন ডেস্ক, কলকাতা:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা সংঘর্ষ বিরতির জল্পনার মাঝেই এবার ইসজায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান! ইরানের ক্ষেপণাস্ত্র হানার পরেই সাধারণ মানুষকে সাবধান করতে এয়ার সাইরেন বাজছে ইজরায়েলে। সে দেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, এখনও পর্যন্ত মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের শহরগুলিতেই এয়ার সাইরেন বাজছে।
বিশেষ সূত্রের খবর, মঙ্গলবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সে দেশে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ইজ়রায়েলের বিরশেবা শহরে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন।
মধ্যপ্রাচ্যের চার জায়গায় হামলা। এদিন কাতার ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও তিনটি দেশ যথাক্রমে কুয়েত, ইরাক ও বাহরিনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে এই একই কায়দায় হামলা চালিয়েছে ইরান। তারা জানিয়েছে, যতটা শক্তি নিয়ে তাদের তিন পরমাণুকেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছিল। ঠিক ততটাই শক্তি প্রয়োগ করেছে তারাও। আর এই ঘটনার পরেই সুর নরম ট্রাম্পের। ঘোষণা করেছেন সংঘর্ষ বিরতির।

Be the first to comment