Jadavpur University, ফের প্রতীক ফটকে আটকে দেওয়া হোল

Spread the love

রোজদিন ডেস্ক :

এ বি ভি পি – এস এফ আই সংঘাতে ভেঙে যাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যর প্রতীক আজ ফের মেরামত করে চার নম্বর ফটকে আটকে দেওয়া হয়েছে। কিংবদন্তি শিল্পী নন্দলাল বসুর সৃষ্ট এই প্রতীকের অন্তর্নিহিত অর্থটি বোঝার ক্ষমতা গেরুয়া বাহিনীর নেই বলে অনেক শিক্ষাবিদই ক্ষোভ ব্যক্ত করেছেন। এই প্রতীক যেভাবে ফটকে ওঠার জন্য ব্যবহৃত, পদদলিত হয়েছে, তাকে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে কালো, কলঙ্কিত বলে মনে করেন তাঁরা। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও এই নিয়ে গভীর বিষাদ ব্যক্ত করেছেন।

আজ জরুরি ভিত্তিতে এই প্রতীক মেরামতের কাজ হয়। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, একাধিক অধ্যাপক, কর্মী, পড়ুয়াদের উপস্থিতিতে তা স্বস্থানে আটকে দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*