জঙ্গলরাজ এলেই বিহারের পতন শুরু হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : জঙ্গলরাজ এলেই বিহারের পতন শুরু হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়েছেন। আজ সীতামারি, বেতিয়ায় নির্বাচনী সমাবেশে তিনি আরজেডি-সহ বিরোধী মহাগটবন্ধনকে একের পর এক তোপ দাগেন। বলেন, তাঁরা যুবদের ল্যাপটপ, ক্রীড়া সরঞ্জাম দেন, আরজেডি দেয় পিস্তল। ওরা নিজেদের সন্তানদের মন্ত্রী, সাংসদ, বিধায়ক করতে চায়, আর সাধারণ মানুষকে করতে চায় গুন্ডা।
সম্প্রতি আরজেডি-র এক নির্বাচনী অনুষ্ঠানে দশ বছরের এক বালকের পিস্তল ও মস্তানি নিয়ে বক্তব্যর উল্লেখ করেন তিনি। সমাবেশের জনতার উদ্দেশ্যে আরও বলেন, আরজেডি-র নির্বাচনী গান, স্লোগান শুনলেই আতঙ্কে কাঁপুনি আসে। নেতারা বিহারের বাচ্চাদের কি বানাতে চায়, এই সব দেখলে শুনলেই বোঝা যায়। বলেন বিহারে এখন আর “হাত তোলো “( হ্যান্ডস আপ) শোনা যায় না, এখন বিহার স্টার্ট আপের স্বপ্ন দেখে।
এখন নতুন স্লোগান হল, “নহি চাহিয়ে কাট্টা সরকার, ফির একবার এনডিএ সরকার”।
আরজেডি-কে তুলো ধোনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, জঙ্গলরাজের অর্থ হল, কাট্টা, ক্রুরতা, কটুতা কুসংস্কার ও দুর্নীতি। এই সব মানুষদের খারাপ ছাড়া ভাল মূল্যবোধ নেই। তাদের কোন প্রশাসন নেই। জঙ্গলরাজ এলেই বিহারের পতন শুরু হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বলেন, আরজেডি বিহারের সব উন্নয়নকে শেষ করেছে, ওদের কাছে কোন উন্নয়নের কথার অর্থই হল সাদা মিথ্যা।
গত ৬ নভেম্বর রাজ্যের প্রথম দফার নির্বাচনে ভোটের হার ভাল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ওরা খুব বড় আঘাত পেয়ে নিদ্রাহীন রাত কাটাচ্ছে।
প্রসঙ্গত আজ নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে প্রথম দফার নির্বাচনে ৬৫.০৮ % ভোট পড়েছে। বিরোধীরা এতে খুশি হলেও তাঁদের আশায় জল ঢেলে নরেন্দ্র মোদি বলেন, এবার ও এনডিএ-ই ক্ষমতায় আসবে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*