রোজদিন ডেস্ক : পদোন্নতি হল জাভেদ শামিমের। ডিরেক্টর জেনারেল অব পুলিশ পদে উন্নীত করা হল তাঁকে। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে এডিজি ও আইজিপি (এসটিএফ) পদে কর্মরত এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইবি-র দায়িত্ব সামলানো জাভেদ শামিমকে প্রোমোশন দিয়ে ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, এসটিএফ করা হয়েছে। পাশাপাশি তিনি ডিজি ও আইজিপি, আইবি-র অতিরিক্ত দায়িত্বেও থাকবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ ২০২৬ থেকে এই পদোন্নতি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। রাজ্যপালের অনুমোদনক্রমে এই নিয়োগ হয়েছে বলে জানানো হয়েছে। ১৯৯৫ ব্যাচের আইপিএস জাভেদ শামিম দীর্ঘদিন ধরেই রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। গোয়েন্দা ও বিশেষ শাখার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Be the first to comment