Jaypur : সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা আক্রান্ত, অভিযুক্ত বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক :
বিজেপি দুষ্কৃতিরা আশুতোষ রাঙ্কা, সিজেপি স্বেচ্ছাসেবকদের রক্ত চায়। আজ এই ভাষাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। রাজস্থানের জয়পুরে (Jaypur ) আশুতোষ রাঙ্কা ও সিজেপি স্বেচ্ছাসেবকদের গেরুয়া শিবিরের দুষ্কৃতিরা আক্রমণ করে বলে তাঁর অভিযোগ। একটি সরকারি স্কুলের পরিস্থিতি দেখতে যাওয়ার সময় তাঁদের ওপর আক্রমণ করা হয়। সমাজমাধ্যমে এই নিয়ে একের পর এক পোস্টে ক্ষোভ উগরে দেন অভিজিৎ দীপকে। প্রশ্ন তোলেন রাজস্থান পুলিশের ভূমিকা নিয়ে। আশুতোষ রাঙ্কা ও তাঁর সঙ্গীদের মারধর করা হয়। তাঁরা আহত হন।
রামপুরা-কানওয়ার গ্রামে ওই স্কুলটি মোষের ছাউনিতে হয় বলে তাঁর অভিযোগ।

সিজেপি নেতার অভিযোগ, তাঁরা যাওয়ার আগে থেকে ই বিজেপির দুষ্কৃতিরা সেখানে হাজির হয়। আশুতোষ রাঙ্কা জানান, সারা দেশ বিজেপির এই গুন্ডামি দেখেছে। তাঁদের ওপর পাথর ইত্যাদি ছোঁড়া হয়। পুলিশ নীরব দর্শক ছিল। পুলিশ কিছু করবে না বলেও জানিয়ে দেয় বলে সিজেপি নেতার অভিযোগ। তাঁদের সঙ্গে থাকা মহিলাদের ওপর বয়স্ক মানুষরা পাথর ছোঁড়েন, তাঁদের ফোন ভেঙে দেন। গাড়ির কাঁচ ও ভাঙা হয়। গ্রামবাসীরা ও তাঁদের ওই স্কুলে যেতে বাধা দেয় বলে সিজেপি-র অভিযোগ।
এই নিয়ে এলাকায় এখন ও চাপা উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*