কাজিরাঙার জয়মালা প্রয়াত, শোকস্তব্ধ বনাঞ্চল

Spread the love

রোজদিন ডেস্ক : 
অসমের কাজিরাঙার জয়মালা প্রয়াত। ৬৬ বছর বয়েসে তার প্রয়াণে শোকস্তব্ধ বনাঞ্চল। ১৯৯২ সাল থেকে অসমের বিখ্যাত কাজিরাঙা অরণ্যে টহলদারির কাজ করত কুনকি হাতি জয়মালা। ২০০৪ সালে বনে টহল দেওয়ার সময় একটি বাঘ তার পিঠের ওপর উঠে পড়ে। অত্যন্ত শান্তভাবে, শৃঙ্খলা ও সাহসের সঙ্গে এর মোকাবিলা করে আন্তর্জাতিক ক্ষেত্রে ও নজর কেড়েছিল জয়মালা। সেই মুহূর্তের ছবিও বিশ্বের অরণ্য মানচিত্রে চিরন্তন হয়ে আছে।
চোরা শিকার বন্ধ , অরণ্যের তদারকি, প্রাণী উদ্ধার ইত্যাদি ক্ষেত্রে জয়মালার অবদান কিংবদন্তি হয়ে আছে।
গত এক বছর ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিল সে। চিকিৎসক, কর্মীরা তাকে সুস্থ করার নানা প্রয়াস নেন৷ তাঁদের চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেল জয়মালা।
অসমের বন মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া জয়মালার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে বলেন, সে কাজিরাঙার অভিভাবক ছিল। বন্যপ্রাণ, অরণ্য জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘ চৌত্রিশ বছর কাজিরাঙার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা জনপ্রিয় এই হস্তিনীর শেষকৃত্যে বনের আধিকারিক, কর্মীরা গার্ড অফ অনার দেন। তাকে শেষ বিদায় জানাতে অনেকেরই চোখ ছিল অশ্রু সজল। জয়মালার প্রয়াণে এক যুগের সমাপ্তি হোল বলে তাঁরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*