মোদি সরকার প্যালেস্তেনীয়দের পরিত্যাগ করেছে, মন্তব্য জয়রাম রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক : মোদি সরকার প্যালেস্তেনীয়দের পরিত্যাগ করেছে বলে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আজ সক্ষোভে মন্তব্য করেন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুদিনের ইজরায়েল সফরকে বিঁধে তিনি বলেন, ইজরায়েল নির্দয়ভাবে গাজায় সাধারণ মানুষদের হত্যা করা সত্বেও উনি ওই দেশে যাচ্ছেন! মোদি সরকার প্যালেস্তেনীয়দের নিয়ে মুখে অনেক কিছু বললেও আসলে ওদের পরিত্যাগ করেছে। ইজরায়েলের আক্রমণে হাজার হাজার প্যালেস্তেনীয় বাস্তুচ্যুত, অসহায় হয়ে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। আমেরিকা ও ইজরায়েল এবার ইরানে আক্রমণের ছক কষছে বলেও তিনি উদ্বেগ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, ওঁর প্রিয় বন্ধু নেতানিয়াহুর বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ থাকলেও উনি (মোদানির জন্য!) যাচ্ছেন। উনি ভুলে গেছেন যে ১৯৮৮ সালের ১৮ নভেম্বর ভারত প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছিল।
বুধবার প্রধানমন্ত্রীর দু-দিনের ইস্রায়েল সফরকালে তিনি ওই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, আইনসভায় বক্তব্য রাখবেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*