JP NADDA: ছ’বছর পর গ্রেফতারি! জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে পুলিশের জালে ২ তৃণমূল কর্মী

Spread the love

প্রতিবেদন: ২০২০ সালের ঘটনা। তখন রাজ্যে তৃণমূল সরকার। বিজেপি বিরোধী আসনে। সেই সময় রাজ্যে দলীয় কর্মসূচিতে এসেছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে শিরাকোলের কাছে নাড্ডার কনভয়ে হামলা চালায় একদল দূষ্কৃতী। নাড্ডার সঙ্গী ছিলেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। হামলার পর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। এফআইআরে নাম ছিল তৃণমূল নেতা জাহাঙ্গিরের। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তদন্ত সেভাবে এগোয়নি। সেই মামলায় প্রায় ছ’বছর পর এবার দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল রিপন শেখ এবং সঞ্জীব মণ্ডল। দু’জনকেই মগরাহাট পশ্চিম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেই খবর। তাদের কাছ থেকে মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রও, এমনই দাবি।পুলিশের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*