রোজদিন ডেস্ক : সদ্য প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের শেষকৃত্য আজ সম্পন্ন হোল। হাজার হাজার মানুষ চোখের জলে তাঁদের প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানান। পূর্নাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় নিজের গ্রাম কামারকুচি এনসি-তে তাঁর মরদেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিরিজু, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিশিষ্ট জন রা সেখানে উপস্থিত ছিলেন। অসমের ভূমিপুত্র জুবিন গর্গ সারা দেশেই জনপ্রিয় ছিলেন। তাঁর সুললিত কন্ঠের যাদুতে মুগ্ধ ছিল সারা দেশ।
গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আচমকা তাঁর অকাল প্রয়াণ অসমবাসী এখনও মানতে পারছেন না। মুলত তাঁদের দাবিতে আজ সকালে জুবিন গর্গের দ্বিতীয় দফায় ময়নাতদন্ত হয়। এরপর তাঁর মরদেহ যায় তাঁর গ্রামে। লাখো মানুষ এই শেষ যাত্রায় অংশ নেন। মাত্র ৫২ বছর বয়েসে এই বহুমুখি প্রতিভার প্রয়াণ হলেও তিনি চিরন্তন হয়ে থাকবেন তাঁর সৃষ্টির মধ্যে।

Be the first to comment