আজ আর পুজো উদ্বোধন নয়, নজর কন্ট্রোলরুমে, হেল্পলাইন নম্বর জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :  রাতভর নজিরবিহীন বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিে সবাইকে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি ফের জল জমার জন্য ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করান। ড্রেজিং না হওয়ার অভিযোগ তোলেন। সেই সঙ্গে স্কুলে পুজোর ছুটি ও কলেজ, বিশ্ববিদ্যালয়ে মঙ্গল, বুধ ছুটি ঘোষণা করেন। নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়েছে। হেল্পলাইন নম্বরও দেন তিনি। সবমিলিয়ে ২৪ ঘণ্টাই নজরদারিতে রয়েছেন মুখ্যমন্ত্রী। পোস্টে তিনি লেখেন—

“আকস্মিক দুর্যোগের আক্রমণে বিপর্যস্ত  কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডিভিসি-র একতরফা জল ছাড়ায় রাজ্য এমনিতেই  প্লাবিত ছিল, নদী, খাল সব টইটম্বুর ছিল। ফারাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার, উত্তরপ্রদেশের প্রচুর জল, সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই। তার ওপরে এল এই হঠাৎ বিপুল বৃষ্টি। আমি মেয়র, মুখ্যসচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রেখেছি, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি।

আমি বলেছি, আজ থেকে সরকারী সব স্কুল ছুটি থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয়েও আগামী দু-দিন ছুটি। বেসরকারী অফিস গুলি আগামী দু-দিন ওয়ার্ক ফ্রম হোম করুন। সরকারী অফিস-ও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে। মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ।

আজ সিইএসসি-র অবহেলায় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা মারা গেলেন, তাঁদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, জীবনের কোন বিকল্প হয় না। তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলছি সিইএসসি কে-ও। আমি সিইএসসি-র সঙ্গে কথা বলেছি। আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ-ও পরিবারগুলির প্রাপ্য।

আমরা পাশে আছি, সব সময়, প্রতিটি মুহূর্তে। নবান্নে কন্ট্রোল রুম খুলেছি, আমি দেখছি। কন্ট্রোল রুম সারাক্ষণ খোলা আছে। ফোন নম্বর- ৯১-৩৩-২২১৪৩৫২৬/ ৯১-৩৩-২২৫৩৫১৮৫. এ ছাড়াও টোল ফ্রি নম্বর-৯১-৮৬৯৭৯৮১০৭০

আজ আর কলকাতায় পুজো উদ্বোধনে কোথাও যাচ্ছি না। জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে দেব। কয়েকটা দিন এখন খুব সতর্ক থাকতে হবে সবাইকে।”

রোজদিন ডেস্ক :  রাতভর নজিরবিহীন বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিে সবাইকে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি ফের জল জমার জন্য ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করান। ড্রেজিং না হওয়ার অভিযোগ তোলেন। সেই সঙ্গে স্কুলে পুজোর ছুটি ও কলেজ, বিশ্ববিদ্যালয়ে মঙ্গল, বুধ ছুটি ঘোষণা করেন। নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়েছে। হেল্পলাইন নম্বরও দেন তিনি। সবমিলিয়ে ২৪ ঘন্টাই নজরদারিতে রয়েছেন মুখ্যমন্ত্রী। পোস্টে তিনি লেখেন—

“আকস্মিক দুর্যোগের আক্রমণে বিপর্যস্ত  কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডিভিসি-র একতরফা জল ছাড়ায় রাজ্য এমনিতেই  প্লাবিত ছিল, নদী, খাল সব টইটম্বুর ছিল। ফারাক্কা ব্যারেজ দিয়ে আসছে বিহার, উত্তরপ্রদেশের প্রচুর জল, সেখানে ড্রেজিং না হওয়ায় সমস্যা তো ছিলই। তার ওপরে এল এই হঠাৎ বিপুল বৃষ্টি। আমি মেয়র, মুখ্যসচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রেখেছি, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি।

আমি বলেছি, আজ থেকে সরকারী সব স্কুল ছুটি থাকবে। কলেজ, বিশ্ববিদ্যালয়েও আগামী দু-দিন ছুটি। বেসরকারী অফিস গুলি আগামী দু-দিন ওয়ার্ক ফ্রম হোম করুন। সরকারী অফিস-ও দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে। মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ।

আজ সিইএসসি-র অবহেলায় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা মারা গেলেন, তাঁদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, জীবনের কোন বিকল্প হয় না। তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলছি সিইএসসি কে-ও। আমি সিইএসসি-র সঙ্গে কথা বলেছি। আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ-ও পরিবারগুলির প্রাপ্য।

আমরা পাশে আছি, সব সময়, প্রতিটি মুহূর্তে। নবান্নে কন্ট্রোল রুম খুলেছি, আমি দেখছি। কন্ট্রোল রুম সারাক্ষণ খোলা আছে। ফোন নম্বর- ৯১-৩৩-২২১৪৩৫২৬/ ৯১-৩৩-২২৫৩৫১৮৫. এ ছাড়াও টোল ফ্রি নম্বর-৯১-৮৬৯৭৯৮১০৭০

আজ আর কলকাতায় পুজো উদ্বোধনে কোথাও যাচ্ছি না। জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে দেব। কয়েকটা দিন এখন খুব সতর্ক থাকতে হবে সবাইকে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*