পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ভারতের যুব সম্প্রদায়ের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। এটি ভোট চুরির সঙ্গে সংযুক্ত। স্বচ্ছ নির্বাচন না করে বিজেপি সরকার ভোট চুরি এবং এজেন্সিদের নিয়ন্ত্রণ করে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেল এ  বলেন ,এরা নির্বাচনে দুর্নীতি করে কিন্তু সারা দেশ জোড়া বেকারই সমস্যা নিরসনে কিছু করেনা।
  2. প্রবল বর্ষণে বিপর্যস্ত মহানগরী। রাতে বৃষ্টি, কোথাও ডিসাস্টার ম্যানেজমেন্টের টিমকে দেখছি না ।উৎসবের মরশুমে আমরা জানতাম বৃষ্টি হতে পারে, সরকার দায়ভার এড়িয়ে যেতে পারে না। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল নয় জন মানুষ। এর দায় সরকারকে নিতে হবে, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
  3. এআইসিসি নেতৃবৃন্দদের নিয়ে আজ কলকাতায় বিশেষ সাংবাদিক সম্মেলন ছিল কংগ্রেসের। সকাল ১০:৩০ থেকে বৃষ্টির জন্য তা পিছিয়ে গেলেও পরবর্তীতে জলছবি দেখে বাতিল হলো সাংবাদিক সম্মেলন।
  4. কলকাতায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে এসে সর্বভারতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাটে কলকাতার বিপর্যস্ত অবস্থার জন্য দুই সরকারকেই দুষলেন। রীতিমতো ক্ষোভ ব্যক্ত করলেন তিনি।
  5. সকালবেলায় মৃতদেহ ভাসছে জলে। মর্মান্তিক দৃশ্য, এই দুর্দশার জন্য দায়ী কে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা কি করছেন? প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী।
  6. কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয় জনের মৃত্যু। পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  7. সিইএসসিকে কড়া বার্তা রাজ্য বিদ্যুৎ দপ্তরের। সিইএসসির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  8. আজ কলকাতার সব নির্ধারিত পুজো উদ্বোধন স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে গোটা দুর্যোগজনিত পরিস্থিতি ও প্রশাসনের কাজ মনিটর করলেন। জেলার ক্ষেত্রে যেখানে দুর্যোগ হয়নি বাড়ি থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আর আজকের কলকাতার নির্ধারিত পুজোগুলি কাল উদ্বোধন করবেন তিনি।
  9. মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বুধবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা। সরকারি স্কুল এবং কলেজ উভয়ই পুজোর ছুটি পড়ে গেল আজ থেকে।
  10. দুর্যোগ পরিস্থিতিতে নবান্নে কন্ট্রোল রুম খোলা হল। হেল্পলাইন নাম্বার ১০৭০। এছাড়াও আরো তিনটি নম্বর দেওয়া হল। বিদ্যুৎ না থাকলে বা অন্য কোন সমস্যা হলে সমাধান করা হবে, এই হেল্পলাইনের মাধ্যমে।
  11. কলকাতার উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন পুজো মণ্ডপ। কুমোরটুলিতে প্রতিমা শিল্পীদের মাথায় হাত।
  12. ৪০ বছরের বেনজির বৃষ্টি। সেপ্টেম্বরে এরকম বৃষ্টি হয়নি গত ৪ দশকে। ১৯৭৮, ১৯৮৬ সালের পর প্রথম এরকম হলো। ভাসছে কলকাতা, ভাসছে কলকাতার সব হাসপাতাল।
  13. দক্ষিণবঙ্গ যখন ভাসছে উত্তরবঙ্গ তখন রোদ খটখটে গরমে ফুটছে। আগামীকালও কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তারপর পরবর্তীতে পুজোর দিনগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর।
  14. রেকর্ড বৃষ্টিতে পরীক্ষা স্থগিত হল কলকাতা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি স্কুল কলেজ গুলিতে। সরকারি স্কুল কলেজে ছুটি পড়ে গেল সুতরাং পরীক্ষা হবে ছুটির পরে।
  15. বিজেপির বিধায়কদের আজ বিকেল চারটে ইন্ডিয়ান মিউজিয়ামে বেঙ্গল ফাইলস দেখার প্রোগ্রাম ছিল। বৃষ্টির জন্য তাও বাতিল হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*