রাহুল গান্ধী দ্বৈত নাগরিকত্ব মামলা, সরে দাঁড়ালেন বিচারপতি

Spread the love

রোজদিন ডেস্ক : কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সুভাষ বিদ্যার্থী। কর্ণাটকের বিজেপি কর্মী এস ভিগ্নেশ শিশিরের আবেদনক্রমে গত সপ্তাহে তিনি এই বিষয়ে এফআইআর দায়ের ও তদন্তের নির্দেশ দেন। এলাহাবাদ উচ্চ আদালতের লক্ষ্ণৌ বেঞ্চের বিচারপতি এই মামলা নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। রাজনৈতিক ফয়দা পাওয়ার জন্য আবেদনকারী তাঁকে ব্যবহার করেন বলে অভিযোগ। সমাজ মাধ্যমে ভিগ্নেশ শিশিরের বেশ কিছু মন্তব্য দেখে বিচারপতির এই সব মনে হয়।
সরকারি আইনজীবী ও দেশের ডেপুটি সলিসিটর জেনারেলও একই অভিমত ব্যক্ত করেন বলে প্রকাশ।
উল্লেখ্য, রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব, সোনিয়া গান্ধী দেশের নাগরিক হওয়ার আগে ভোটাধিকার পেয়েছেন, বিভিন্ন সময়ে এই সব অভিযোগ নিয়ে রাজনৈতিক মহল সরগরম হয়েছে। মূলত বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ এর নেপথ্য কারণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*